একাত্তর বাংলাঃ ফরিদপুরে ১৫টি পেট্রোল বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে, সদর উপজেলার চরকৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহারিয়ার হোসেন শান্ত’র বাড়িতে অভিযান চালানো হয়। এসময়, তল্লাশি চালিয়ে ১৫টি পেট্রোল বোমা ও ৯০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর শান্তকে থানা পুলিশের হস্তান্তর করে র্যাব।
এ ঘটনায় সদর থানায়, বিস্ফোরক আইনে মামলা হয়েছে। শান্ত’র বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো সাতটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।

