একাত্তর বাংলাঃ সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে কারাগারে পাঠানো ও যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর ছবি অবমাননা, বাংলাদেশ দূতাবাসে হামলাকারীদের বিচার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে ছাত্রলীগ।
বেলা বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। সমাবেশ থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে কারাগারে পাঠাতে সরকারের প্রতি আহবান জানান তারা।
এরপর মধুর ক্যান্টিনের সামনে থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

