ভোরের কন্ঠঃ রাজধানীর বংশালে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ৫ মাদ্রাসা ছাত্র দগ্ধ হয়েছে। আহত হয়েছে আরও একজন। তাদের মধ্যে একজন ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
শনিবার সকালে আলুবাজার এলাকার মোহাম্মদীয়া মাদ্রাসা ভবনের পাশের একটি ট্রান্সফরমার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আহত এক ছাত্র জানায়, ট্রান্সফরমারের সঙ্গে আটকে যাওয়া একটি ঘুড়ি লোহার রড দিয়ে বের করার চেষ্টা করার সময় ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়। এতে পাঁচ ছাত্র দগ্ধ ও ১ ছাত্র আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে অবজারবেশন ওয়ার্ডে রাখা হয়েছে। দগ্ধদের মধ্যে সালমান নামের একজনের ১৪ শতাংশ পুড়ে গেছে। আর অবস্থা আ

