একাত্তর বাংলাঃ বিয়ের পর থেকে মুম্বাইয়ের জুহুর তারা রোডের একটি অ্যাপার্টমেন্টে বসবাস করে আসছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। কিন্তু ওই এলাকায় যৌনকর্মীদের আনাগোনা বেশি থাকায় বিব্রত এই অভিনেতা। বাধ্য হয়ে তাই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জুহুর তারা রোডে অনেক আগে থেকেই যৌনকর্মীদের আনাগোনা ছিল। তবে এখন এর মাত্রা বেড়েছে। এ অভিনেতার বাড়ি থেকে সমুদ্র সৈকত আধা কিলোমিটার দূরে অবস্থিত হলেও তার বাড়ির সামনেই অবস্থান করছেন যৌনকর্মীরা। বিষয়টি নিয়ে খুবই বিব্রত শহিদ।
এ প্রসঙ্গে শহীদ জানান, কিছু সংখ্যক নির্দিষ্ট যৌনকর্মী সমুদ্রতীরে দাঁড়িয়ে থাকেন, যা তার বাগানের কাছেই। এটি খুবই বিব্রতকর এবং এর কোনো সমাধানও নেই। প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে।
এদিকে এর সমাধান হিসেবে জুহু ছেড়ে মুম্বাইয়ের বাদ্রায় চলে যেতে চাইছেন শহিদ-মিরা দম্পতি। শোনা যাচ্ছে, রণবীর কাপুর যেখানে থাকেন সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাড়ি খুঁজছেন তারা।

