ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যা মামলায় সাবেক ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৪

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী (২৮) হত্যা মামলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম (৪৫) সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তারা সবাই এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে গ্রেফতারকৃতদের গৌরীপুর থানা পুলিশের কাছে সংশ্লিষ্ট মামলায় সোর্পদ করেছে র‌্যাব-১৪ এর একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলো-মেহেদী হাসান (২৪), এহসানুল হক মিলন (২২), মামুন (২২) ও রাকিবুল ইসলাম (৪৫)। তারা সবাই গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসিন্দা।

এর আগে গতরাতে শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা এবং চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: নাজমুল ইসলাম।

তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর এলাকার আধিপত্য ও পূর্ববিরোধের জের ধরে ডৌহাখলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদল নেতা সোহাগ চৌধুরীকে কুপিয়ে মরাত্মক আহত করে আসামিরা। এরপর গত ৫ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ। এ ঘটনায় নিহতের বড় ভাই মাজাহারুল ইসলাম চৌধুরী বাদি হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকে আসামিরা পলাতক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান