একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ১৬ অপরাধী।
জানা যায়, এসআই ফিরোজ আলী সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানায় নিয়মিত মোটরসাইকেল চুরি মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ শহিদুল ইসলাম (৩০) কে তথ্য প্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে পাকা রাস্তার উপর থেকে তার হেফাজত থাকা একটি সুজুকী জিকসার মোটরসাইকেলসহ গ্রেফতার করেন, এসআই সাঈদারা রিটা সংগীয় অফিসার ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত চুরি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ আলমগীর (৩৩) ও মোঃ আব্দুর রহিম (৩৫) কে রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই খলিলুর রহমান সংগীয় অফিসার ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিস্ফোরক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ সালাহ উদ্দিন লাবলু (২৮) কে আকুয়া এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই ওমর ফারুক রাজু সংগীয় অফিসার ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত চুরি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ জাকারিয়া হোসেন (২৫) কে বয়ড়া শেষ মোড় এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই অংকন সরকার সংগীয় অফিসার ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ চর কালীবাড়ীস্থ টোল প্লাজার পশ্চিম পাশে রাস্তার উপর থেকে মোঃ শহিদুল ইসলাম (৪০) ও কামরুল হাসান (২২) কে ১ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করেন, এসআই বিশ্বজিৎ দাস সংগীয় অফিসার ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী এসএম আবুল কালাম আজাদ (৫০) ও মোছাঃ ছালমা আক্তার (৪০) কে বাজিতপুর সরকার বাড়ীস্থ তাহাদের বসত বাড়ী এলাকা থেকে গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই কুমোদলাল দাস সংগীয় অফিসার ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু অপহরণ মামলার আসামী মোঃ তোফাজ্জল হোসেন ওরফে মিজান মিয়া (১৯) কে অপহৃত ভিকটিমসহ গ্রেফতার করেন এবং ভিকটিমকে তাহার পরিবারের নিকট বিধি মোতাবেক বুঝিয়ে দেওয়া হয়, এসআই খলিলুর রহমান সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে আকুয়া দক্ষিণপাড়া এলাকা থেকে লুডু দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি আসাদুল ইসলাম (৩৩), মোঃ রমজান আলী (২৪), মোঃ শাহজাদা (৩৩) ও মোঃ আব্দুল মালেক (৪৫) কে গ্রেফতার করেন।
এছাড়া এসআই মাসুদ জামালী, এএসআই ওমর ফারুক রাজু অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ রিয়াজ ও মোঃ আকরাম হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

