একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকায় র্যাব-১৪ এর অভিযানে বিএসবি স্পিনিং মিলস্ এর সামনে থেকে ২১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১৫ ডিসেম্বর সকাল আনুমানিক ৭টা ১০ ঘটিকায় ভালুকার ভরাডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিশিন্দাস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে বিএসবি স্পিনিং মিলস্ এর সামনে অভিযান পরিচালনা করে মাদক কারবারী হাবিব আহম্মেদ (২৬) ও মোছাঃ রুমা (৩৫) কে ২১৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ২১ লক্ষ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় ভালুকা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে এবং মাদক কারবারীদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

