একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৩ অপরাধী।
জানা যায়, এসআই খোরশেদ আলম সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আশিকুর রহমান বাবু (২৬) কে সুতিয়াখালী এলাকা থেকে গ্রেফতার করেন, এএসআই শওকত হোসেন সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে জনসাধারনের চলাচলে বিঘœ সৃষ্টি করার অপরাধে মোঃ আব্দুল মতিন (৪৬) কে চরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।
এছাড়া র্যাব-১৪ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ চান মিয়া (৪৫) ও ঝরনা বেগম (৩৫) কে পাট গুদাম আটানী পুকুর পাড়স্থ বাসার সামনের গলির রাস্তার উপর থেকে ৭৬ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

