একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, এসআই আব্দুল হক সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ মাসুদুর রহমান (৪০) কে চর কালিবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন, এসআই আল আমিন সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ শিবলু সাদিক (৩০) কে টাউনহল মোড় এলাকা থেকে গ্রেফতার করেন।
এছাড়া এএসআই আয়েছ মিয়া অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ মামুন মিয়া কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

