একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, এসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার আসামী ইব্রাহিম খলিল (৪৮), মোঃ হামিদ ফকির (২৭), মোঃ ইন্তাজ আলী (৩৮) কে ডাকাতির লুন্ঠিত মালামাল ৬টি মোবাইল ও নগদ ৪১ হাজার ৫ শত টাকাসহ গ্রেফতার করেন, এসআই সোহেল রানা সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ রনি মিয়া (২৭), মোঃ বাবু মিয়া (২৯) কে ৬০ পিস ইনজেকশনসহ গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই আমিরুল ইসলাম সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী প্রিতম সাহা (২৪) কে গ্রেফতার করেন, এএসআই আবু সায়েম সংগীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ জিহাদ সিকদার (১৮), মোঃ অপু (১৮) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

