মাদক নিয়ে প্রতিবাদ করায় খুন হলেন সাংবাদিক স্বপন ভদ্র, নিন্দা ও শাস্তির দাবী করেছে-ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব

Date:

একাত্তর বাংলা রির্পোটঃ ময়মনসিংহে সিনিয়র সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে নগরীর শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায়। শনিবার (১২ অক্টোবর) সকাল অনুমান ১১ ঘটিকায় শম্ভুগঞ্জ বাইদ্দাপাড়া চা-স্টলে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

জানা যায়, হামলাকারীরা কুখ্যাত মাদক ব্যবসায়ী। স্বপন ভদ্র মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার শত্রুতার সৃষ্টি হয়। মাদক বিরোধিতার শত্রুতার কারনে পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় স্বপন ভদ্রকে খুন করা হয়েছে। একজন প্রতিবাদী মাদকবিরোধী চারণ সাংবাদিক হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে।
ঘটনাস্থলে ময়মনসিংহের পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পরিদর্শনে গিয়েছেন।

এদিকে, গৌরীপুর থানার ওসি মীর্জা মাজাহারুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে যৌথ টিম অভিযান পরিচালনা করে হত্যাকারী সাগরকে গৌরিপুর পাছার বাজার থেকে গ্রেফতার করে ঘটনার ৪ ঘন্টার মধ্যেই। তাকে কোতোয়ালী মডেল থানায় আনা হয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ভৌমিক এ নারকীয় হত্যাকান্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে সাংবাদিক হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন। এছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান