সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম (পিপিএম) এর তত্বাবধানে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ গ্রেফতার করে ২ জন মাদক ব্যবসায়ী।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ১৫ মিনিটে এসআই রুপন কুমার সরকার সংগীয় অফিসার ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চরঈশ্বরদীয়া মেরী আগলী কান্দাপাড়াস্থ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ মিয়ার বসত বাড়ীর চৌচাল টিনের ঘরের উত্তর পার্শ্বে কক্ষ থেকে ১৫ বোতল বিদেশী মদের বোতলসহ মাদক ব্যবসায়ী মোঃ জিসান ভূইয়া শান্ত (২২) ও মোঃ মাসুদ (২৫) কে গ্রেফতার করা হয়।
ডিবি ওসি সহিদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাসুদ ও জিসান দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

