কারো অভিযোগ ক্ষতিয়ে না দেখে হয়রানির লক্ষে কাউকে গ্রেফতার করা হবে নাঃ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

Date:

ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সাথে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে রেঞ্জ ডিআইজি  ড. মোঃ আশরাফুর রহমান মতবিনিময় করেছেন।

৯ সেপ্টেম্বর সোমবার সকালে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় বৈষম্যবিরোধী আন্দোলনকালীন সময় এবং বর্তমান সময়ের আইন শৃংখলা পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় স্বাগত বক্তব্যে ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্বার মাগফেরাত কামনা ও ক্ষতিগ্রস্থদের সহমর্মিতা জানান। বৈষম্যবিরোধী আন্দোলনে নতুন  প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এখন আইন রক্ষায় সকলের সহযোগিতায় একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার কথা বলা হয়।

সভায় অতিরিক্ত ডিআইজি (অর্থ) সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) মোহাম্মদ শফিকুর রহমান, খন্দকার খালিদ বিন নুর কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহ সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্দ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ কবে থেকে পুরোদমে কাজ শুরু করবে সাংবাদিকদের এমন প্রশ্নের রেঞ্জ ডিআইজি ডঃ মোঃ আশরাফুর রহমান বলেন, অনেক রক্তের উপর দাড়িয়ে কথা বলছি। প্রতিটি রক্তের দাবি ছিল। তিনি আরো ৭১ এর স্বাধীন একদিনে আসেনি। তিনি ৯০ এর উদ্বৃতি দিয়ে বলেন, ২০২৪ সালের আন্দোলন মাত্র দুইদিনেই হয়নি। এই আন্দোলনে আবেগ ছিল। বাকরুদ্ধ অবস্থা থেকে আজকের এই অবস্থা। তিনি সকল শহীদের মাগফেরাত কামনা এবং  আহতদের সহমর্মিতা জানিয়ে আরো বলেন, দুইদিনে আগে ময়মনসিংহে যোগদান করেই সাংবাদিকদের সাথে কথা বলে করণীয় নিয়ে এবং পুলিশকে আগের পর্যায়ে জনগনের কাছের পুলিশ হিসেবে সেই লক্ষে কাজ করতে চাই। জনগণের আস্থায় পুলিশকে নিয়ে আসতে চাই এ জন্য সহযোগিতা চাই। আমরা আইনের পুলিশ থাকতে চাই। কারো অভিযোগ ক্ষতিয়ে না দেখে হয়রানির লক্ষে কাউকে গ্রেফতার করা হবে না। পুলিশ বাদি হয়ে কোন মামলা করবে না।

বর্তমান সময়ে সকল ধরনের সমস্যা নিরসনে চেষ্টা করে যাব। পুলিশের সেটাব পরিবর্তন হচ্ছে। ট্রমা থেকে বের করে আনার চেষ্টা করছি। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে। এ জন্য সংবাদকর্মীদের সঠিক লেখনী ও প্রচরণার মাধ্যমে সহযোগীতা কামনা করছি। যাতে সিআরপিসি ও পিআরবি অনুসারে পুলিশ সঠিকভাবে কাজ করতে পারে। নগরীর যানজট ও রাস্তার উন্নয়ন এবং জনভোগান্তি দুর করতে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সভায় সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩