নজরুলসংগীত নিয়ে ভারত ও কানাডা যাচ্ছেন ফেরদৌস আরা

Date:

ভারত ও কানাডায় গান শোনাতে যাচ্ছেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ২৬ মে পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে একক সংগীত পরিবেশন করবেন তিনি। এরপর জুলাইয়ে ভারতের আসামেও গান শোনানোর কথা রয়েছে তাঁর। এছাড়া আগামী সেপ্টেম্বরে গান নিয়ে কানাডায় যাবেন ফেরদৌস আরা।

নজরুলসংগীত নিয়ে টানা ব্যস্ততা প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, ‘আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ মানবিক কবি কাজী নজরুল ইসলামের জ্ঞানের মহাসমুদ্রের তেমন কিছুই আমার এখনো জানার সুযোগ হয়নি। প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। তাঁর লেখনী সম্পর্কে আরও অনেক জানার বাকি। কবির প্রতি পরম শ্রদ্ধা, ভালোবাসা রেখেই আমি আমার দায়িত্ব আর কাজগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। এবার কবির গান নিয়ে যাচ্ছি ভারত ও কানাডায়। চেষ্টা করব কবির গানের সুরের ধারা সেখানকার শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিতে।’

ভারতে যাওয়ার আগে দেশেও বেশ কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। আজ মঙ্গলবার ঢাকার জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বিকেল ৫টায় রয়েছে শিল্পীর একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খায়রুল আনাম শাকিল ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ।

২৫ মে বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত কবি নজরুলকে নিয়ে বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। একই দিনে সন্ধ্যার পর গাজীপুরের শ্রীপুরে ভারতীয় হাইকমিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠানেও গাইবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান