বকশীগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত হলেন যারা

Date:

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রউফ তালুকদার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো. শাহজালাল টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ১৮০ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা বেগম হাঁস প্রতীকে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে বকশীগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অহনা জিন্নাত বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বকশীগঞ্জ উপজেলা পরিষদের টানা চার বারের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে ১ হাজার ২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হলেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের ছোট ভাই আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার। তিনি উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্য তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছিলেন।

উপজেলার ৫৩ টি কেন্দ্রে কোথাও তেমন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান