সরিষাবাড়ীতে ইউপি সদস্যকে মারপিট করা বহিষ্কৃত যুবলীগ নেতা আল মামুন পুলিশের হাতে গ্রেফতার

Date:

রেজাউল করিম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীর উপজেলায় ৩ নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য কে মারপিটের ঘটনায় সেই আল-মামুন কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (১৮ মে) ভোরে আল-মামুন কে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মামুন গ্রেফতার হওয়ায় সচেতন মহলের মাঝে স্বস্তির ফিরে এসেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ৩ নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য রেজাউল হক ইউনিয়ন পরিষদের সচিব মেহেদী হাসান এর কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় উপজেলার চাপারকোনা গ্রামের মৃত আইন উদ্দিন মাষ্টার এর ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য পদ থেকে বহিস্কৃত আল-মামুন ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে প্রবেশ করে ইউপি সদস্য রেজাউল হক কে টানা-হেচড়া ও এলোপাথাডী মারপিট ও নানা হুমকি প্রর্দশন করে আহত করেন। এ ঘটনার প্রত্যক্ষ দর্শী ইউনিয়ন পরিষদের সচিব মেহেদী হাসান , গ্রাম পুলিশ সদস্য খুবচরণ ও অনীল এবং সেবা নিতে আসা মোশারফ হোসেন সহ অনেকেই। পরে ইউনিয়ন পরিষদে থাকা লোকজন ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল হক কে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে মারধর কারীর বিরুদ্ধে আহত ইউপি সদস্য রেজাউল হক বাদী য়ে গত বৃহস্পতিবার (১৫ মে) আল মামুন কে আসামি করে আরোও ৪/৫ জন কে অজ্ঞাতনামা আসামী করে সরিষাবাড়ী থানায় মামলা করেন। মামলা দায়ের করার তিন দিনের মাথায় আজ শনিবার (১৮ মে) তারিখ ভোরে সরিষাবাড়ী থানার এসআই শিব্বির আহমেদ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে আল মামুনকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, আল মামুন কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, সরিষাবাড়ী থানায় মামুন এর বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান