নতুন চায় অনেকেই আবার পুরাতনে সন্তুষ্ট কেউ কেউ

Date:

নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে হাজী মোশারফ হোসেনের ঘোড়া প্রতীক ও মোকছেদুর রহমান লেবুর আনারস প্রতীকের মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াই চলছে। ইতোমধ্যেই দুই জনেরই নির্বাচনী প্রচারণা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (২১ মে) এই উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটবে।

সূত্রমতে, ঘোড়া প্রতীকের প্রার্থী হাজী মোশারফ হোসেন বর্তমান নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি গত উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে মোকছেদুর রহমান লেবুর কাছে হেরে যান। পরবর্তী পাঁচ বছর তিনি এলাকার ভোটারদের সাথে সার্বিক যোগাযোগ রেখেছেন। কর্মী ও সমর্থকদের আপদে বিপদে পাশে দাঁড়িয়েছেন। উপজেলার বিভিন্ন এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজে তিনি রেখেছেন বিশেষ অবদান।

বর্তমানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী হাজী মোশারফ হোসেনের সমর্থনে উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা করেছেন। এলাকার ভোটাররা জানান এবারের নির্বাচনে সাধারণ ভোটাররা তার দিকেই ঝুঁকছে।

অন্যদিকে আনারস প্রতীকের প্রার্থী মোকছেদুর রহমান লেবু বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে রয়েছেন। তিনি নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের সাথে জড়িত থেকে ভোটারদের পাশে ছিলেন। এছাড়া তিনি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান। তাই এবারের নির্বাচনে দুই জনেরই শক্ত অবস্থান রয়েছে। ভোটের মাঠেও হাড্ডা হাড্ডি লড়াই চলছে তাদের। তবে কে হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তা মঙ্গলবার (২১ মে) ভোটের মধ্য দিয়ে প্রকাশ পাবে।

এছাড়াও এই উপজেলায় চেয়ারম্যান পদে আরো দুইজন প্রার্থী রয়েছেন। একজন হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছমত আরা আছমা। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন। আরেকজন হলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম দোয়াত কলম প্রতীক। তিনিও নির্বাচনী মাঠ কাঁপাচ্ছেন। তারা সবাই অপেক্ষা করছেন কার গলায় পড়বে ফুলের মালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান