পুত্রের হাতে গর্ভধারিণী মা লাঞ্ছিত

Date:

শাকিল হাসান, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পালপাড়াতে পুত্রের হাতে গর্ভধারিনী মা লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। লাঞ্ছিত করেই থেমে থাকেননি অকৃতজ্ঞ ছেলেটি তার মাকে বের করে দিয়ে প্রধান ফটকসহ সকল দরজাতে তালাবদ্ধ করে দেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী গর্ভধারিনী আরতি রানী পাল।

জানা গেছে, ৩ ছেলে সন্তানের জননী আরতি রানী পাল। পালপাড়াতে তার শ্বশুড়ের ২শতাংশ জায়গাতেই বসবাস করে আসছিলেন। আরতি রানী পালের ছোট ছেলে পিজুস চন্দ্র পাল বিদেশে থাকেন। বিদেশের উপার্জিত টাকা দিয়ে বাড়ী নির্মাণ করেন। সেই বাড়ীতে বসবাস করেন আরতি রানী পাল এবং পিজুস চন্দ্র পালের স্ত্রী। আরতি রানী পালের মেজো ছেলে মামলার বিবাদী প্রীতিশ চন্দ্র পাল বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে পিজুসের কাছ থেকে ২৫ লক্ষ টাকা নেন। ব্যবসার লস দেখিয়ে পুনরায় টাকা চান এবং ৭ লক্ষ টাকা নেন। সেই টাকাও ব্যবসার লস বলে আত্মাসাৎ করেন। পরে পুনরায় টাকা চাইলে পিজুসের কাছে টাকা চাইলে না দেয়ায় বারবার নিজের গর্ভধারিনী মা সহ ছোট ভাইয়ের স্ত্রীর উপর নির্যাতন করে এবং লাঞ্ছিত করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে প্রীতিশ তার গর্ভধারিনী মা আরতি রাণী পালকে লাঞ্ছিত করেন এবং ঘরসহ বাড়ীর গেইটে তালা জুলিয়ে সকলকে বের করে দেন। তাৎক্ষণিক এব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন জামালপুর কোর্টে আরতি রাণী পাল। কোর্টের বিচারক সরাসরি প্রীতিশ চন্দ্র পালকে আটকের নির্দেশ দেন। সারাদিন অতিবাহিত হওয়ার পর স্থানীয়দের পরামর্শে সন্ধ্যার দিকে ৯৯৯ নাম্বারে ফোন দেন আরতি রাণী পাল। ৯৯৯ নাম্বারে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন জামালপুর সদর থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে আরতি রানী পাল ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন এবং সে সঠিক বিচারের দাবী জানান সংশ্লিষ্ট সকলের কাছেসহ তদন্তকারী পুলিশ কর্মকর্তার নিকট।

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার এসআই মাজহারুল ইসলাম জানান, আরতি রাণী পাল নিজঘরে প্রবেশ করতে ৯৯৯ নাম্বারে ফোন দেন। ফোন পেয়ে আমাকে ঘটনাস্থলে পাঠানো হয়। আমার উপস্থিতিতে আরতি রানী পাল তার বসতঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। আমি আরতি রানী পালকে ঘরে প্রবেশ করিয়েই ঘটনাস্থল ত্যাগ করি।

এদিকে গর্ভধারিনী মাকে লাঞ্ছিতের ঘটনার মামলার জামিন নিতে গেলে প্রীতিশ চন্দ্র পালকে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়। এব্যাপারে প্রীতিশ চন্দ্র পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান