জামালপুরের এক আ.লীগ নেতার ফাঁসির দাবিতে সাংবাদিক সম্মেলন

Date:

শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

জেলার মাদারগঞ্জ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুর বিচার ও ফাঁসির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতর পরিবার। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে জামালপুর প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহত সার ও কীটনাশক ব্যবসায়ী নওশের আলীর বড় ছেলে মো. আব্দুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, ২০২০ সালের ২৫ এপ্রিল জমি জমার বিষয় কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার বালিজুড়ি বাজারের ঠাকুরবাড়ি মোড় এলাকায় সন্ধ্যার আগ মুহূর্তে তারা তার বাবা নিহত নওশের আলীর উপর হামলা করেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুর যোগসাজশে ও তার ক্যাডার বাহিনী রিমন, রবিউল ইসলাম,রায়হান, কিবরিয়া বায়েজিদ আবুল হোসেনসহ আরো অনেকেই তার বাবার উপর এই বর্বর হামলা করেন। হামলা হওয়ার পর তার বাবাকে চিকিৎসার জন্য প্রথমেই জামালপুর জেনারেল হাসপাতালে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরবর্তীতে নিহতর পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মো. আব্দুল্লাহ জানান, তার বাবার মৃত্যু পর আট জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয় কিন্তু উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান আসামীরা। ওই আওয়ামী লীগ নেতা ও তার ক্যাডার বাহিনী প্রতিনিয়তই তাদের পরিবারের লোকজনদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছেন বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগনেতা রায়হান রহমতুল্লাহ রিমুসহ সব আসামির বিচার ও ফাঁসি দাবি জানায় নিহত ব্যবসায়ী নওশের আলীর পরিবার। সেই সাথে প্রশাসনের নিকট তাদের জীবনের নিরাপত্তার জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান