শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান,মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজন কুমার চন্দ, মোটর সাইকেল, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন আনারস, আসাদুজ্জামান আকন্দ বাবু দোয়াত কলম, এডভোকেট হাফিজুর রহমান স্বপন পেয়েছেন কাপ পিরিচ ও মোহাম্মদ আহসানুল ইসলাম ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, উড়োজাহাজ মোঃ নাজমুল হোসাইন এবং সাইদুর রহমান পেয়েছেন টিবওয়েল প্রতীক । সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার কলস প্রতীক ও মোহসিনা মৌসুমী চাঁদনী ফুটবল প্রতীকে বরাদ্দ পেয়েছেন ।
সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক পাবার পর প্রার্থীরা ছুটছেন নির্বাচনী এলাকার ভোটারদের কাছে।
দলীয় প্রতীক না থাকায় সকল প্রার্থীই স্বতন্ত্রভাবে স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী ৮ মে জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

