শেরপুরের নালিতাবাড়ীতে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার অন্যতম আসামী গ্রেফতার

Date:

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান মধ্যপাড়া এলাকার চাঞ্চল্যকর গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার অন্যতম আসামী মোঃ কানন মিয়াকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সকাল ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান মধ্যপাড়া এলাকার বাসিন্দা।র‌্যাব জানায়, ভিকটিমের বাবা একজন রিক্সাচালক। জীবিকার তাগিদে স্ত্রীকে নিয়ে গাজিপুর চৌরাস্তায় বসবাস করতো। তাদের ঔরসে তিন কন্যাকে বিভিন্ন স্থানে বিবাহ দেন। অপরদিকে ছোট মেয়ে শারমিন আক্তারকে একই এলাকার মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ রাসেল মিয়ার সাথে গত ৩ বছর পূর্বে বিবাহ দেন। তাদের দাম্পত্য জীবনে শামীম নামের একজন ছেলে সন্তান জন্মগ্রহন করে এবং তার ৯মাস পূর্বে তার স্বামী মালয়েশিয়ায় চলে যায়। স্বামী বিদেশে যাওয়ার পর ভিকটিম তার সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ীতে থাকতো। ভিকটিম শ্বশুর বাড়ীতে থাকাবস্থায় রাজিব নামে এক যুবকের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের জেরে রাজিব তার বন্ধু মোঃ কানন মিয়ার সাথে যুক্তি পরামর্শ করে ভিকটিমের শ্বশুর বাড়ীতে দেখা করতে যায়। ২০২৩ সালের ১১আগষ্ট রাতে ভিকটিমের শ্বশুর বাড়ীতে গিয়ে রাজিব ভিকটিমকে জোরপূর্বক ধর্ষন করে। এসময় মো. কানন মিয়া সুকৌশলে তাহাদের নগ্ন অশ্লীল ভিডিও চিত্র মোবাইল ক্যামেরায় ধারণ করে। এই ভিডিও চিত্র মোঃ কানন মিয়া তার বন্ধু মোঃ রাব্বির মোবাইল ফোনে পাঠায়ে দেয়। এরপর থেকে মোঃ রাব্বি ও মোঃ কানন মিয়া ভিকটিমকে বিভিন্ন ভাবে হুমকি সহ কু-প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হয়ে ভিকটিম তার সন্তানকে নিয়া ঢাকায় চলে যাওয়ার পর ২০২৩ সালের ১০নভেম্বর ভিকটিমের ছেলেটি মারা যায়। এরপর ভিকটিমসহ সকলেই তাদের গ্রামের বাড়ীতে চলে আসে। এর ৪ দিন পর ভিকটিমকে তার দাদীর বাড়িতে রেখে বাদী তার স্ত্রীকে নিয়ে পুনরায় ঢাকায় চলে যায়। ভিকটিম বাড়ীতে থাকাবস্থায় মো.রাব্বি ও মো. কানন মিয়া ভিকটিমকে পূর্বের ধারনকৃত ভিডিও চিত্র দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে ২০২৩ সালের ৯ডিসেম্বর মো.কানন মিয়া ফোনের মাধ্যমে ভিকটিমের পূর্বে ধারনকৃত অশ্লীল ভিডিও চিত্র ডিলিট করার আশ্বাস দিয়ে মো. রাব্বির বাড়ীতে আসতে বলে।ভিকটিম মো. কানন মিয়ার কথামতো মোঃ রাব্বির বাড়ীতে গেলে মোঃ রাব্বি পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিকটিমের অশ্লীল ভিডিও তারা এলাকার বিভিন্ন লোকের মোবাইলে ছড়িয়ে দেয়। এ বিষয়ে ভিকটিমের বাবা নালিতাবাড়ী থানায় ধর্ষণ ও

পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। পরে র‌্যাব-১৪, কোম্পানী কমান্ডার মেজর মো.আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে র‌্যাব-২, এর সহযোগীতা নিয়ে সোমবার সকালে

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মোঃ কানন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান