বকশীগঞ্জে ট্রাক চাপায় আইনজীবীর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আজাদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় আইনজীবী।
শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৭টায় পৌরসভার মালীবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এডভোকেট আজাদ কামালপুরের মইনুদ্দিনের ছেলে।
এ ঘটনায় ট্রাক ও ট্রাক চালককে জনতা আটক করে পুলিশে দিয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন বলেন, ‘ট্রাক চালক ও ট্রাক আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

