ইসরায়েলি মালিকের জাহাজ জব্দ করল ইরান

Date:

বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী থেকে দখলদার ইসরায়েল সংশ্লিষ্ট একটি বিশালাকৃতির কার্গো জাহাজ জব্দ করেছে ইরানের চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের নৌ কমান্ডোরা।

ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আজ শনিবার (১৩ এপ্রিল) এমএসসি এআরআইইএস নামের জাহাজটি জব্দ করেন বিপ্লবী গার্ডের সেনারা। হরমুজ প্রণালী থেকে জব্দ করার পর জাহাজটি এখন ইরানের সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে যুক্তরাজ্যের সেনাবাহিনী জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে অজ্ঞাত একটি দল।

ইরানের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, জাহাজটি জোডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির। এই কোম্পানিটির মালিক হলেন দখলদার ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার। জাহাজটি পর্তুগালের পতাকাবাহী ছিল বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

মধ্যপ্রাচ্যের এক সামরিক কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে একটি ভিডিও পাঠিয়েছেন। সেটিতে দেখা যাচ্ছে, বিপ্লবী গার্ডের কমান্ডোরা হেলিকপ্টার নিয়ে জাহাজটিতে নামছেন।

ভিডিওতে জাহাজটির এক ক্রুকে বলতে শোনা যাচ্ছে, “কেউ বাইরে যাবেন না।” পরে তিনি সবাইকে জাহাজের ব্রিজে (যেখান থেকে জাহাজ পরিচালনা ও চালানো হয়) যাওয়ার জন্য বলছেন।

ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, বিপ্লবী গার্ডের এক কমান্ডো হাঁটু গেড়ে বসে অন্যদের নিরাপত্তা দিচ্ছেন। ওই সময় হেলিকপ্টার থেকে অন্য আরও কমান্ডোরা নেমে আসেন।

জাহাজটি গতকাল শুক্রবার দুবাইয়ে ছিল। আজ এটি হরমুজ প্রণালীতে আসে। ওই সময় এটির ট্র্যাকিং ডাটা বন্ধ করা ছিল। নিরাপত্তার জন্য গালফ অঞ্চল দিয়ে চলাচল করা সব ইসরায়েলি জাহাজ গত কয়েকদিন ধরে ট্র্যাকিং ডাটা বন্ধ করে চলছে।

দখলদার ইসরায়েলের ওপর যে কোনো মুহূর্তে সরাসরি হামলা চালাবে ইরান। গতকাল শুক্রবার এমন সতর্কতা দেয় যুক্তরাষ্ট্র। ওই সতর্কতার একদিন পরই ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরানি কমান্ডোরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান