অহংকারী নিকৃষ্ট জন
মোঃ সেলিম হোসেন
২৪ মার্চ, ২০২৪ খ্রিঃ।
আমি জ্ঞানে তোমার উর্ধ্বে তুমি আমার নিচে,
আমি সুন্দর চেহারাতে বড়াই তোমার কিসে?
আমার আছে মধুর কণ্ঠ তোমার কর্কশ বাণী,
তবে কেনো তোমার সাথে আমাকে নেও টানি?
ধনে জনে আমি ধনী তোমার কিইবা আছে,
যখন তখন ছুটে আস তুমি আমার কাছে।
আমি পরি দামী পোশাক তোমার কাছে নাইতো,
ভেবে দেখো ঋণের টাকা আমি আজও পাইতো।
আমার ঘরে বোঝাই আসবাব তোমার কয়টা আছে?
সকল ক্ষেত্রেই আমার চেয়ে তুমি আছ পাছে।
চলছি আমি সারাজীবন চড়ে সেরার গাড়ী,
সেরার তকমা মাথায় রেখে হলাম অহংকারী।
আমার জন্ম যেই সাগরে তোমার জন্ম সেথায়,
মরার পরে আমিও যাবো… তুমি যাবে যেথায়।
আমার করব তোমার কবর একই মাপের হবে,
কর্মফলেই সবাই সেথায় সুখে-দুখে রবে।
তবে কেনো সেরা বলে পরে নিন্দা করি,
নিজের হাতেই চরিত্রটা অহংকারে গড়ি?
অহংকারী হয় না সেরা নিকৃষ্ট সেই জন,
সবাই মানুষ সবাই সবাই বুঝে রাখিস মন।