যে কারণে ডিপজলকে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিবেন আন্না

Date:

বিনোদন প্রতিবেদক:-
আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মিশা সওদাগর-ডিপজলের বিপরীতে লড়বেন মাহমুদ কলি-নিপুণ আক্তার। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়ে সভাপতি পদে নির্বাচন করার কথা জানিয়েছেন অভিনেতা ড্যানি সিডাক। চূড়ান্ত প্যানেল ঘোষণা না হলেও প্রাচরণায় ব্যস্ত রয়েছেন শিল্পীরা।
এদিকে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সভাপতি প্রার্থী মনোয়ার হোসেন ডিপজলকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। তিনি লেখেন, আর কাকে কি দিবো জানি না এখনো। তবে ইনশাআল্লাহ মনোয়ার হোসেন ডিপজলকে ভোট দিবো এটা কনফার্ম।
কারণ উল্লেখ করে আন্না আরো লেখেন, উনি কিন্তু কাউকে দিয়ে বলায় নাই কিংবা আমাকে অনেক টাকাও পাঠায়নি। গতবারের একজনের মতো ঘুষ দিতে চায়নি। ভোট উনাকে দিবো কারণ, উনি আমার ওস্তাদ আর তিনি বাংলা সিনেমার কিং। তার কারণে অনেক শিল্পী কর্ম পেয়েছে ফিল্ম জগতে।
এমন ঘোষণার পর এই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিউজজিকে বলেন, এই স্ট্যাটাসের কারণে ভোটার তালিকা থেকে আমার নামও বাদ পড়তে পারে। এটি অস্বাভাবিকের কিছু না। শুনেছি, সমিতির নিয়মিত ভোটার এবং মাসিক চাঁদা পরিশোধ করার পরও ভোটার তালিকায় নাম উঠেনি আমাদের কয়েকজন শিল্পীর। এগুলো কেন করা হয়েছে সবাই অবগত। অলরেডি নির্বাচন ঘিরে একটা নোংরামি শুরু হয়েছে।
কেন স্ট্যাটাস দিয়েছি তারও কারণ আছে। সবকিছু প্রকাশ্যে আনতে চাই না। আমাদের সাধারণ শিল্পীদের চাওয়া গতবারের মতো এবার যাতে নোংরামি না হয়। আমরা সুস্থ ও সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করছি। —বললেন আন্না।
ডিপজল-আন্না একসঙ্গে চারটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাগুলো হচ্ছে —‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘বাজারের কুলি’, ‘সমাধি’ ও ‘ওরা ১১জন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান