ঈদে আসছে সামিনা বাশার অভিনীত চলচ্চিত্র ‘মোনা: জ্বীন-২’

Date:

বিনোদন প্রতিবেদক

২০২১ সালে ‘মোনা’ নামের ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। হরর গল্পের ওয়েব ফিল্মটি নির্মাণের দায়িত্ব দেয়া হয় কামরুজ্জামান রোমানকে। পরবর্তী সময়ে জাজ জানায়—ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মোনা।

সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। আসন্ন রোজার ঈদে মোনা মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে বদলে গেছে নাম। মোনা হয়ে গেছে ‘মোনা: জ্বীন-২’। সোমবার (১১ মার্চ) বিকেলে সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সামিনা বাশার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভৌতিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ চারটি চরিত্র রয়েছে। তার মধ্যে একটি সামিনা। এই চরিত্রে আমি অভিনয় করেছি। গল্পটি দারুণ। দর্শক দেখে যেমন আনন্দ পাবেন, তেমন ভয়ও পাবেন।’

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে সিনেমাটির গল্প।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।

শিগগিরই সামিনা বাশার শুরু করবেন একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বারুদ’ নামের নতুন আরো একটি সিনেমার কাজ। এছাড়া, প্রচারের অপেক্ষায় আছে তার অভিনীত Bad Ass (খারাপ গাধা) সিজন ২ নামের নাটকটি। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। এর আগে মডেলিং ও নাটকে অভিনয় করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান