একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিনের নির্দেশে কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৫ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় এএসআই টিটু সরকার, আল মামুন, রুবেল মিয়া, এএসআই মাহমুদুল হাসান প্রত্যেকে অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ১টি সিআর সাজা ও ৪ জিআর সহ মোট ৫টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। গ্রেফতারকৃতরা হলো, সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় মোঃ আহাদ সরকার লিয়ন এবং জিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ বাবু (২৬), কামরুজ্জামান জাকির, কামরুজ্জামান ওরফে জাকির, কামরুজ্জামান ওরফে জাকির। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

