একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এর নির্দেশে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ৯ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে ৩ জন।
ডিবি পুলিশ জানায়, পুলিশ জানিয়েছে, ১ মার্চ রাত ৯ টা ১০ ঘটিকায় এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর সরদারবাড়ীস্থ ৩০ নং ওয়ার্ড জনৈক লাল মিয়ার পুকুরের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা সহ খাগডহর মধ্যপাড়া মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় মিয়া (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
অন্যদিকে, একইদিন রাত ৬ ঘটিকায় এসআই কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুরস্থ (সবজিপাড়া) শম্ভুগঞ্জ পশ্চিম বাজার থেকে জয় বাংলা বাজার গামী পাকা রাস্তার পূর্ব পাশে জনৈক হাবিবুর রহমানের আধাপাকা টিনসেড দোকান ঘরের সামনে ফাঁকা জায়গায় থেকে ৯ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় (২৮) ও মোঃ সামাদুল মীর (৫৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী মোঃ হৃদয় (২৮) এর বিরুদ্ধে ২টি মামলা এবং আসামী মোঃ সামাদুল মীর (৫৩) এর বিরুদ্ধে ১টি মামলা আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

