নিজস্ব ডেস্ক
অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশ পেয়েছে পুষ্টিবিদ উম্মে সালমা তামান্নার পুষ্টি বিষয়ক গ্রন্থ “রোগ ও পথ্য”। এটা তার দ্বিতীয় পুষ্টি বিষয়ক গ্রন্থ।
সাধারন মানুষের দৈনন্দিন পুষ্টির চাহিদা কেমন হবে তার পাশাপাশি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হলে মানুষের কোন ধরনের খাবার সেসময় গ্রহন করা উচিত ও কোন ধরনের খাবার বর্জন করা উচিত তা সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে।
সাধারন মানুষ যাতে সহজে তাদের পরিবারের কেউ জটিল রোগে আক্রান্ত হলে কিছুটা হলেও পুষ্টি বিষয়ে ধারনা লাভ করতে পারে যে কোন খাবার তার জন্য সেই সময়ে জরুরী।
বইটি শিখা প্রকাশনীর ৩০০-৩০৩ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া দেশের যে কোন প্রান্তে বসে বইটি সংগ্রহ করতে রকমারিতেও অর্ডার করা যাবে।