বিনোদন প্রতিবেদক
সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কারে পেলেন উপন্যাসিক ও নাট্যকার রাজীব মণি দাস।
গত বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ এমপি তার হাতে পুরষ্কার তুলে দেন।অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।
শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পেয়ে নাট্যকার রাজীব মণি দাস আবেগ-আপ্লুত হয়ে পড়েন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি বলেন, ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি কখনো শহীদ হয়নি। একমাত্র বাঙালি জাতি-ই এর জন্য অনেক রক্ত দিয়েছে। তবে পেশাগত কারণে যে পুরস্কারে আজ আমাকে পুরস্কৃত করা হল, তা আসলে শুধুমাত্র পেশাগত কারণ নয়, এইটা একটা দায়বদ্ধতার কারণও।
কেননা, অর্থ কামানোর আরও অনেক মাধ্যম থাকা সত্ত্বেও লেখকেরা সেদিকে না গিয়ে সমাজ ও সস্কৃতি অঙ্গনে নিজের মেধাসত্ব, সামাজিক অবক্ষয়, হাসি-কান্নার মিশেলে সমাজ বদলে অবদান রেখে চলেছেন। যা শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সালাম মাহমুদ (সভাপতি ট্রাব)। উপস্থাপনা করেন খন্দকার ইসমাইল এবং বারিশ হক।
ট্রাবের উপদেষ্টা রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মহিউদ্দীন মহারাজ এমপি, সাবেক আইজিপি- একেএম শহীদুল হক, রাজউকের চেয়ারম্যান- আনিসুর রহমান মিঞা, বিজিএমইএ সভাপতি- ফারুক হাসান, মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন ড. মো. জাহাঙ্গীর আলম, বিলাল হক, চেয়ারম্যান-নন্দন পার্ক, ড. মো. সাদী-উজ-জামান, ব্যবস্থাপনা পরিচালক, নতুনধরা গ্রুপ, রাজু আলীম, কবি ও সাংবাদিক ব্যক্তিত্বসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

