শহীদ গণের স্মরণে
মোঃ সেলিম হোসেন
আমার আশা আমার হাসা
হৃদয়ের সব ভালোবাসা,
সবার মাঝে সকাল সাঁঝে
প্রকাশ করে বাংলা ভাষা।
রাশি রাশি মুখে হাসি
হাসছে আজি ভাষাচাষী,
অ, আ স্বরে ঘরে ঘরে
বাজায় সুখে ভাষার বাঁশি।
দেশ-বিদেশে বিজয় বেশে
বাংলা আমার চলছে হেসে,
আজকে আসি বিশ্ববাসী
করছে স্যালুট সবাই এসে।
একুশের ত্যাগ পেয়েছে বেগ
রক্তের ধারা বর্ণ হয়ে,
বড়লো ঝুলি ফুটছে বুলি
বিজয় বেশে চলছে বয়ে।
ভাষার তরে মায়ের ঘরে
আগুন দিয়ে জোয়ান ছেলে,
কোথায় গিয়ে বাংলা নিয়ে
মাকে দিয়ে হারাই গেলে।
শ্রদ্ধাভরি স্মরণ করি
তোমাদের ত্যাগ জনম ভরি,
বাংলা বলি গর্বে চলি
শহীদ গণের স্মৃতি ধরি।

