আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠিঃ ঝালকাঠিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), ধ্রুবতারা ও ঝালকাঠি নাগরিক ফোরাম তিন সংগঠনের যৌথ উদ্যোগে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৪টায় বিএমএসএফ এর ঝালকাঠি জেলা কার্যালয় প্রায় শতাধিক গরীব শীতার্থ নারী পুরুষ ও শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলার সভাপতি সাংবাদিক আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ও ধ্রুবতারার জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী সমিতির সভাপতি কাজী এস এম বশির আহম্মেদ, দৈনিক পজেটিভ এর বার্তা সম্পাদক মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।

