তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ”বাড়াবো প্রানিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ- ২০১৮ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সহ: সভাপতি মোঃ আলী আজগর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যার মোঃ শাহিনুর আলম সাজু, খামারী সাদেকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রতিটি আবাদি-অনাবাদি জমিতে হাঁস চাষ করতে পারলে, দেশের প্রানিজ ও আমিষ এর চাহিদা, বেকারত্ব পুরন সহ সুখি সম্বৃদ্ধি দেশ গড়তে সহায়ক হবে। আলোচনা শেষে বিভিন্ন এলাকার গবাদী পশুদের বিনামুল্যে টীকা দেয়া হয়।

