নিউজ ডেস্ক
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল’সহ ৪ জনকে আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
১নং পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই(নিঃ) রুবেল মিয়া, এসআই(নিঃ) ফারুক আহমেদ, এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজীব, এএসআই(নিঃ) কামাল মিয়া, সর্ব কর্মস্থল- ০১নং পুলিশ ফাঁড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় ফোর্স সূত্রোক্ত মামলার চোরাই যাওয়া মোটরসাইকেল সহ আসামী গ্রেফতারের নিমিত্তে গাজীপুর মেট্রোপলিটন এলাকার জয়বদেবপুর থানাধীন সিড়ির চালা কাইয়াপাড়া এলাকা এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর বংশীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাদীর চোরাই যাওয়া ১টি মোটরসাইকেল সহ আসামীদের হেফাজতে থাকা আরো ৩টি মোটরসাইকেল মোট ৪টি চোরাই মোটরসাইকেল এবং ০৪জন আসামী মোঃ আরিফুল ইসলাম আরিফ(৩০), পিতা শহিদুল ইসলাম (জন্মদাতা),বর্তমান পিতা মোখলেসুর রহমান, সাং-লেংড়ার মোড়, বলাশপুর বড়বাড়ী, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, পিয়াল হাসান(২৫), পিতা রমজান আলী, সাং-৪৯/এ,বাঘমার, থানা কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মুছা মিয়া (৩৫), পিতা সাঈদ মিয়া, সাং-পুনিয়াউট, থানা-ব্রাহ্মনবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মনবাড়ী আসাদুল ইসলাম(৩০),পিতা-আজিজুল ইসলাম আজিত, মাতা-আছমা বেগম,সাং-বলাশপুর (পাওয়ার হাউজ রেলওয়ে কলোনী), থানা কোতোয়ালী, জেলা-ময়মনসিহদেরকে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৫টি মোবাইল সহ ০৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্নিত চোর চক্রের সদস্য অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করিয়া ভাসমান অবস্থায় বিভিন্ন এলাকায় বসবাস করিয়া বিভিন্ন জেলা/থানায় মোটরসাইকেল চুরি করা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসিতেছিলো বলে জানা যায়।

