রাম মন্দির উদ্বোধন আজ

Date:

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের শহর অযোধ্যায় আজ (২২ জানুয়ারি) রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

২০২০ সালের ৫ আগস্ট এ মন্দিরের নির্মাণকাজের সূচনা হয়। তবে কাজ এখনো শেষ হয়নি। ২০২৪ সালের ডিসেম্বরের শেষে এর প্রথম ও দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০২৫-এর শেষে ওই মন্দিরের সব কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবর বলছে, সোমবারের আয়োজনে সাত হাজারেরও বেশি মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিবিদও রয়েছেন বলে জানা গেছে।

বিবিসি জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপাতত একতলার উদ্বোধন করবেন। ধারণা করা হচ্ছে, বছরের শেষ নাগাদ নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলে দৈনিক দেড় লাখ মানুষ মন্দির দর্শনে যেতে পারবেন।

এ মন্দিরকে কেন্দ্র করে পুরো অযোধ্যারই রূপ বদলে যাচ্ছে। ভারত সরকার কয়েক হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। রাস্তাঘাটের সম্প্রসারণ থেকে শুরু করে নতুন বিমানবন্দর, বিশাল রেলস্টেশন, গাড়ি পার্কিং, সব প্রকল্পই হাতে নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে বহু বাড়িঘর, দোকানপাট ভাঙা পড়ছে।

অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে বিতর্ক বহু দিনের। আজকের ঘটনাটি তারই একটি অধ্যায় হিসেবে যুক্ত হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। কারণ বাবরি মসজিদ ভেঙে সেখানেই গড়ে তোলা হয়েছে রামমন্দিরটি। এর উদ্বোধনকে কেন্দ্র করে অঞ্চলটিতে এখন রয়েছে সাজসাজ রব। তবে অযোধ্যায় প্রায় পাঁচ লাখ মুসলিমের বসবাস। তারা দিনটি নিয়ে ভীতি ও শঙ্কার মধ্যে রয়েছেন। স্থানীয় বাসিন্দা ৬৫ বছর বয়সী মাওলানা বাদশাহ খান জানিয়েছেন, মন্দির উদ্বোধনের দিন বাড়িতে থাকবেন তিনি।

৩২ বছর আগে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু করসেবকরা বাবরি মসজিদ গুঁড়িয়ে দেন। পরে এ থেকে দেখা দিয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা। এরপর বহু দিন এ নিয়ে মামলা চলেছে আদালতে।

ভারত স্বাধীন হওয়ার পর থেকে বাবরি মসজিদ বেশির ভাগ সময় তালাবদ্ধই ছিল। ১৯৪৯ সালে মসজিদটির ভেতরে রামলালা (শিশু রামচন্দ্র) মূর্তি আবিষ্কারের জেরে সহিংসতার আশঙ্কা দেখা দেয়। পরে আদালতের নির্দেশে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। ১৯৮৬ সালে আবারও মসজিদ খুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান