গ্রামের শীতের সকাল

Date:

অনুগল্প: গ্রামের শীতের সকাল

লেখক: শেখ মোঃ মাহবুবুর রহমান

 

বিদ্যালয়ে শীতের ছুটি দিয়েছে। তাই এবার বাবাকে নানুর বাড়ীতে যাওয়ার কথা বললাম। বাবা বিলম্ব না করে রাজি হয়ে গেল। তাই আমরা ঠিক করলাম, আগামী সোমবারে যাবো। অপেক্ষার প্রহর শেষ হলো, সোমবার আসলো। বাসা থেকে বের হয়ে, আমার ট্রেনে করে নানুর বাড়িতে গেলাম। নানু কে দেখে আমি তো খুশিতে আত্মহারা। নানুর সাথে অনেক গল্পগুজব করলাম। রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম।ভোরে মুরগির ডাকে ঘুম ভেঙ্গে গেল। শীতের সকাল কনকনে

ঠান্ডা,তাই গায়ে চাদর দিয়ে গ্রামের দৃশ্যটা দেখতে বের হলাম। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। সামনের দৃশ্য কুয়াশার জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না। যাইহোক কেঁপে কেঁপে হাঁটতে লাগলাম। আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে, সূর্য মামা কুয়াশার চাদরে নিজেকে ঢেকে রেখেছে। হাঁটতে হাঁটতে দেখলাম, খেজুর গাছে কলস বাঁধা, সেই কলসে টপটপ করে খেজুর গাছের রস পড়ছে। কিছুক্ষণ পর পর আমার গায়ে হিমেল হাওয়া এসে দোলা দিচ্ছে। যাওয়ার পথে দেখলাম, একজন লোক সাইকেল চালিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পর দেখলাম, গ্রামের কচিকাঁচা ছেলে মেয়েরা হাতে কায়দা ও কুরআন শরীফ হাতে নিয়ে মক্তবে যাচ্ছে,এই দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো। অনেক ঘুরাঘুরি শেষে বাড়িতে চলে গেলাম। আর নানুর বাড়িতে অনেক দিন আনন্দে থাকলাম। তারপর আমরা নানু কে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩