নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) সোয়া সকাল ১০টার দিকে সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
এর আগে সকালে প্রথমে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই শপথ পাঠ করেন। পরে তিনি নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনে একে একে শপথ নিতে উপস্থিত হন নবনির্বাচিত এমপিরা।
সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।
এর আগে মঙ্গলবার ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মো. শরীফুল আলম। যদিও ঢাকা-৪ আসনে ফল স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। তবে ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, গেজেট প্রকাশ হওয়া ২৯৮ আসনের মধ্যে ঢাকা-৪ আসনটিও রয়েছে। গেজেট প্রকাশের পর আদালতের আদেশের বিষয়টি তারা জানতে পেরেছেন।
সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদে বলা আছে, নবনির্বাচিত সংসদ সদস্য শপথের পরপরই কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে।
অন্যদিকে, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদের শর্তাংশে বলা আছে, আগের সংসদের মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করবেন না।
গত ৭ জানুয়ারি ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হলেও ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করে ইসি। এর মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জেতেন ৬২টি আসনে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়ে টানা

