একজন বীরমুক্তিযোদ্ধা ইউ পি চেয়ারম্যানের জীবনের শেষ ইচ্ছে – প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত  

Date:

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ সদর উপজেলা ১১ টি ইউনিয়নের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী ইউনিয়ন ২ নং কুষ্টিয়া ইউনিয়ন।

ইউনিয়নির ময়মনসিংহ সদর উপজেলা হতে প্রায় ২৫ কিলোমিটার উত্তর পশ্চিমাংশে বিস্তীর্ন অঞ্চল নিয়ে ঘটিত।

ইউনিয়নটির বুক চিড়ে বহমান পুরাতন ব্রহ্মপুত্র নদ।

নদের একপাশে বিস্তীর্ন চরাঞ্চল।

এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শামছুল হক।

তিনি ১৯৮৩ সালে ইউ পি সদস্যের দায়িত্ব পালন করার পর বিগত ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

বিগত ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগেরের মনোনয়ন পেয়ে ২য় বারের মতো চেয়ারম্যন নির্বাচিত হন।

এস এম শামছুল হক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন একনিষ্ঠ ভক্ত , ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ডাকে আর ঘরে থাকতে পারপননি তিনি যুদ্ধের ট্রেডিং নিতে পাড়ি জমান ভারতের তুরা ট্রেডিং ক্যাম্পে, সেখান থেকে যএসে পরিবার পরিজন ছেড়ে দেশমাতৃকাকে হানাদার মুক্ত করার জন্য ঝাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। তিনি ১১নং সেক্টরের আওতায় কমান্ডার আহাম্মেদ মাষ্টারের দলে শ্রীবর্দী থানা পরুয়া বাজার এলাকায় লিপ্তহন হানাদার বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে। এছাড়া ময়মনসিংহ, জামালপুরের বিভিন্ন এলাকায় সাহসীকতার সাথে হানাদারদের শক্ত হাতে মোকাবিলা করে দলের কমান্ডারের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। অকুতোভয় এই জাতির সূর্য সন্তান ১৯৫৬ খ্রিঃ ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৃত হাসেন আলী মন্ডল, মাতা মৃত – খতিজান বেওয়া। ব্যক্তিগত জীবনে ৫ ছেলে ও ২ মেয় জনক তিনি, ১৯৯৬ সালে অসুস্থ হলে কন্ঠস্বরে ব্যপক সমস্যা হয় বহু চিকিৎসা করিয়েও এখনো ঠিকমতো কথা বলতে কষ্ট হয় ( কন্ঠস্বর বসেগেছে) এছাড়া ব্রেইন ষ্টোক করে তার বাম পা ও বাম হাত প্রায় অচল। ভুগছেন বার্ধক্য জনিত অনেক সমস্যায়। তবুও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে একটুকুও অলসতা বা অজুহাত দেখান না তিনি।

প্রায় প্রতিনয়ত সবার আগে ইউনিয়ন পরিষদের কর্যালয়ে উপস্থিত হয়ে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ সহ নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন ইউনিয়নবাসী দের।

সরেজমিনে ঘুরে এলাকার সুশীল সমাজ, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানানায় শামছুল হক চেয়ারম্যান বয়সে প্রবীণ হলেও তিনি তার সততা, ন্যায়নীতি, কর্মদক্ষতা, সরকারী অনুদানের সুসম বন্টন, বয়ষ্ক,বিধবা, পঙ্গু ভাতা সঠিক ভাবে প্রণয়ন, ভি জি ডি, ভি জি এফ কার্ডের তালিকায় স্বচ্ছতার পরিচয় দিয়ে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন।

এছাড়া ইউনিয়নের দীর্ঘ দিনের অবহেলিত রাস্তা- ঘাট নির্মাণ, ৪০ দিনের কর্মসূচি সুচারু ভাবে সম্পাদন, এলাকার মানুষের ছোটো-ছোটো অপরাধের জন্য গ্রাম আদালতের মাধ্যমে সমাধান দিয়ে খ্যাতি অর্জন করেছেন।

এস এম শামছুল হক চেয়ারম্যান এর সাথে কথা বলে তার জীবনের অপূরনীয় ইচ্ছার কথা জানতে চাইলে- তিনি এই প্রতিবেদককে জানান, শেষনিঃশ্বাস ত্যাগের আগে আমি জাতির জনকের কণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একবার সৌজন্যে সাক্ষাৎ করতে চাই।

সাক্ষাতের পর যদি আমি মরেও যাই তবুও আমি শান্তিতে মরতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান