নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।
আজ সকাল ৮টা থেকে শুরু হয় ভোট প্রদান, যা শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা। যেখানে বিজয়ী হয়েছেন মাশরাফি।
নড়াইল শহরের নড়াইল সরকারি টেকনিকাল স্কুল ও কলেজ কেন্দ্রে সকাল পৌনে ১১ টায় ভোট দেন মাশরাফি। ভোট দেওয়ার পর ভোটারদের উপস্থিতিতে সন্তুষ্ট ও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মাশরাফি।

