নিজস্ব প্রতিবেদক,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে জয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। ৫০ টি আসনের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সর্বোচ্চ সংখ্যাক জয় পেয়েছেন। এখন পর্যন্ত নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয় পেয়েছেন ৪২ জন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে বেসরকারিভাবে এখন পর্যন্ত দুই জন জয় পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে জয় পেয়েছেন ৬ জন।
আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনার পর থেকে কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ শুরু হয়। প্রাপ্ত ফলে দেখা যায় গোপালগঞ্জ-৩ আসনে টানা অষ্টমবারের মতো ভোটবেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নৌকা প্রতীক নিয়ে জয় পেয়েছেন যাঁরা:
১. বগুড়া-৬ নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু
২. নীলফামারী-২ নৌকা প্রার্থী আাসাদুজ্জামান নূর
৩. যশোর-২ নৌকার প্রার্থী তৌহিদুজ্জামান
৪. জয়পুরহাট-১ নৌকার সামসুল আলম দুদু
৫. দিনাজপুর-৪ নৌকার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী
৬. জয়পুরহাট-২ নৌকার প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন
৭. গোপালগঞ্জ-৩ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
৮. ব্রাহ্মণবাড়িয়া-৪ নৌকার আনিসুল হক
৯. শেরপুর-৩ নৌকার প্রার্থী এডিএম শহিদুল ইসলাম
১০. নেত্রকোণা-১ নৌকার প্রার্থী মোস্তাক আহমেদ রুহী
১১. নেত্রকোণা-৫ জয়ী নৌকার প্রার্থী আহমদ হোসেন
১২. নেত্রকোণা-৪ নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান
১৩. মাগুরা-২ আসনে বেসরকারিভাবে জয়ী নৌকার প্রার্থী বীরেন শিকদার
১৪. কিশোরগঞ্জ-৬ নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপন
১৫. রাজশাহী-৬ নৌকার প্রার্থী শাহরিয়ার আলম
১৬. কক্সবাজার-৪ নৌকার শাহীন আকতার
১৭. কক্সবাজার-২ নৌকার আশেক উল্লাহ রফিক
১৮. পটুয়াখালী-৩ নৌকার এস এম শাহজাদা
১৯. বরিশাল-৫ নৌকার জাহিদ ফারুক
২০. নেত্রকোণা-২ নৌকার আশরাফ আলী খান খসরু
২১. মাগুরা-১ নৌকার সাকিব আল হাসান
২২. ফরিদপুর-২ নৌকার শাহাদাব আকবর চৌধুরী
২৩. নড়াইল-২ নৌকার মাশরাফী বিন মোর্ত্তজা
২৪. শেরপুর-২ নৌকার মতিয়া চৌধুরী,
২৫. জামালপুর-৫ নৌকার আবুল কালাম আজাদ
২৬. মানিকগঞ্জ ৩ নৌকার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
২৭. কুষ্টিয়া-৩ নৌকার মাহবুবউল আলম হানিফ
২৮. মেহেরপুর-১ নৌকার ফরাদ হোসেন
২৯. পঞ্চগড়-২ নৌকার নুরুল ইসলাম সুজন
৩০ দিনাজপুর-৩ নৌকার ইকবালুর রহিম
৩১. রংপুর-৪ নৌকার টিপু মুনশি
৩২. টাঙ্গাইল-৮ নৌকার অনুপম শাজাহান জয়
৩৩. ঢাকা-১ নৌকার সালমান এফ রহমান
৩৪. বরিশাল-১ নৌকার আবুল হাসনাত আব্দুল্লাহ
৩৫. পটুয়াখালী-২ নৌকার আ স ম ফিরোজ
৩৬. বগুড়া-৪ নৌকার রেজাউল করিম তানসেন
৩৭. ঝালকাঠি-১ নৌকার শাহজাহান ওমর
৩৮. টাঙ্গাইল-১ নৌকার আব্দুর রাজ্জাক
৩৯. রংপুর-২ নৌকার আহসানুল হক চৌধুরী
৪০. ঢাকা-৩ নৌকার নসরুল হামিদ
৪১. কুমিল্লা-৭ নৌকার প্রাণ গোপাল দত্ত
৪২. লক্ষ্মীপুর-৩ নৌকার গোলাম ফারুক পিংকু
জাতীয় পার্টি থেকে জয় পেলেন যাঁরা:
১. পটুয়াখালী-১ জাতীয় পার্টির রুহুল আমীন হাওলাদার
২. বগুড়া-২ লাঙ্গলের শরিফুল ইসলাম জিন্নাহ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয় পেলেন যাঁরা:
১. রংপুর-১ স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু
২. লক্ষ্মীপুর-৪ স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার আব্দুল্লাহ আল মামুন
৩. নীলফামারী-৩ স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল
৪. মানিকগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে জয়ী ঈগলের এস এম জাহিদ
৫. গাইবান্ধা-২ স্বতন্ত্র শাহ সারওয়ার কবির
৬.হবিগঞ্জ-১ আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরী
দেশের নির্বাচনী ব্যবস্থায় কোনো দল একক সরকার গঠন করতে হলে ৩০০টির মধ্যে পেতে হয় কমপক্ষে ১৫১ টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না হলে অন্য দলের সমর্থন নিয়েও দেশে সরকার গঠনের নজির রয়েছে।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে মনে করা হয় দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত আসন ছিল ২৩০টি। বিএনপি পেয়েছিল ৩০টি আসন। আর আওয়ামী লীগের নির্বাচনী জোটসঙ্গী জাতীয় পার্টির আসন ছিল ২৭টি।
এরপর দেশে ২০১৪ ও ২০১৮ সালে আরও দুটো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। এবারও নির্বাচন বর্জন করেছে বিএনপি।

