কবি শাহজালাল সুজন
শীত মৌসুমে দেশে আসে
পরিযায়ী পাখি,
ঝিলের জলে দেখে তাঁদের
আনন্দেতে মাখি।
উত্তর মেরু থেকে তাঁরা
দক্ষিণেতে এসে,
তীব্র শীতে জমায় পাড়ি
আকাশেতে ভেসে!
খাবার খেতে কুটুম পাখি
অন্বেষণে থাকে,
হাওর বাওর ঝিলের ধারে
মোহনার’ই বাঁকে।
পাখি শিকার করে মানুষ
সুযোগেতে আশে,
রুখে দাঁড়াও শিকার বন্ধে
অতিথিদের পাশে।
জীবের প্রতি দয়া করলে
মহাজন’ই মিলে,
কুটুম সেবা কোরো সবাই
আত্মতৃপ্তি দিলে।