চীফ রিপোর্টার মোঃ ফরহাদ:-
দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে ময়মনসিংহ জেলা, গফরগাঁও, ফুলপুর ও পাগলা থানা একালায় পুলিশ, বার্ডার গার্ড (বিজিবি) ডিবি পুলিশ এবং র্যাব যৌথ মহড়া দিয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারী) উপজেলার বিভিন্ন স্থানে এ মহড়া দেওয়া হয়।
এ ছাড়াও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ মাছুম আহমেদ ভূঁইয়া এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন’র নেতৃত্বে মোটরসাইকেল ও পুলিশের পিকআপ ভ্যান নিয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে মহড়া দিয়ে আসছেন ।
ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে আমরা সচেষ্ট রয়েছি। হরতাল বা অবরোধের নামে কেউ অগ্নিকাণ্ড বা নাশকতামুলক কর্মকান্ড এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
তিনি আর বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বাত্মক মাঠে আছি । ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে প্রতিটি উপজেলার গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে ডিবি’র নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি টহল বাড়ানো হয়েছে।
তবে ময়মনসিংহ ফুলপুর থানা’র ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, যে কোন ধরনের নাশকতা মুলক কর্মকাণ্ড যাতে কোন দুষ্কৃতিকারীরা করতে না পারে সেটার প্রতিরোধ মুলক ব্যবস্থা হিসেবে ময়মনসিংহ পুলিশ সুপার স্যারের নির্দেশে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে ৷ আমাদের পুলিশ, বর্ডার গার্ড এবং ময়মনসিংহ জেলা ডিবি’সহ র্যাবের টিম মিলে টহল দেয়া হয়েছে।