কবি মোঃ সেলিম হোসেন
বছর গেলো তারই সাথে
পরীক্ষা টা হলো শেষ,
অবশেষে ফল বেরুলো
বইছে মনে সুখের রেশ।
নতুন বছর নতুন ক্লাসে
হাসিমুখে উঠলো আজ,
নতুন পুস্তক হাতে পেতে
ছাত্রছাত্রীর নতুন সাজ।
হাতে নিয়ে নতুন পুস্তক
নতুন স্বাদের গন্ধ পায়,
সেই খুশিতে ছাত্রছাত্রী
নতুন দিনের পথে ধায়।
নতুন দিনের যোগ্য হতে
সবাই মিলে শপথ নেয়,
প্রথম দিনে ক্লাসে বসে
আপন পড়ায় খেয়াল দেয়।
দেশ ও জাতির সেবক হবে
আজিকার এই ছাত্র দল,
তারাই হবে আগামীকাল
উন্নয়নের সকল বল।