মনকবি মোঃমেহেদী ইকবাল জয়
কলসি কাঁখে পল্লী মেয়ে
জল আনিতে যায়,
আলতা পায়ে মডেল শাড়ি
দেখতে শোভা পায়।
বাঁকা পথে চলছে মেয়ে
মিষ্টি লাগে সাজ,
কলমিলতার মতো শরীর
বেঁকে চলছে আজ।
গলায় যে তার গলার মালা
কানে আছে দুল,
ডাগর ডাগর আঁখি দুটি
কালো বরণ চুল।
বাড়ির দিকে ফিরবে যখন
কলসি কাঁখে নেয়,
“ভালোবাসি তোমায়” বলে
গোলাপ হাতে দেয়।
ভালোবাসার কথা শুনে
কাছে পেতে চাই,
একটু দেখার আশা নিয়ে
ছুটে আমি যাই।
মনের মাঝে তাকে ভেবে
পাই যে অনেক সুখ,
সকাল থেকে সন্ধ্যা বেলা
নেই যে কোনো দুখ।

