৬ মুসলিম দেশের জন্য ভিসাহীন ভ্রমণ সুবিধা দিচ্ছে ব্রিটেন

Date:

একাত্তর বাংলা

ছয়টি মুসলিম দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে ব্রিটেন। দেশগুলো হলো জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও বাহরাইন।

নতুন বছরের ২২ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য এসব দেশের নাগরিকদের ভিসার বদলে শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) লাগবে, যাতে আবেদন করা যাবে মাত্র ১০ ইউরোতে বা ১২০০ টাকায়।

চলতি বছরের শুরুর দিকে ২০২৫ সালের মধ্যে দেশের সীমানা ডিজিটাইজেশন ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নয়নের ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। এই ঘোষণার অংশ হিসেবে জিসিসির ছয় দেশ এবং জর্ডানের জন্য এই সুবিধা চালু করা হলো।

এসব দেশের নাগরিকরা যাতে সহজেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারে, সে জন্য এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। এদিকে, যে ছয় দেশের জন্য এ সুবিধা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে জর্ডান বাদে সবগুলোই উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য।

জিসিসির আরেক সদস্য দেশ কাতার আগেই এই সুবিধা পেয়ে আসছে। দেশটির নাগরিকরা ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকেই ইটিএ ব্যবহার করে যুক্তরাজ্যে যেতে পারছেন। নতুন নিয়ম অনুযায়ী, মাত্র ১০ ইউরো দিয়ে এসব দেশের নাগরিকরা যুক্তরাজ্যের ট্রাভেল পারমিটের আবেদন করতে পারবেন। এই অনুমতি নিয়ে তারা দুই বছর পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন।

যুক্তরাজ্যের অর্থনীতিতে উপসাগরীয় দেশের পর্যটকরা বেশ গুরুত্বপূর্ণ। ২০২২ সালে এসব দেশ থেকে ৭ লাখ ৯০ হাজারেরও বেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন। আর যুক্তরাজ্য অবস্থানের সময় তারা ২০০ কোটি পাউন্ড খরচ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান