নাসার পর এবার কৃষ্ণগহ্বরের উদ্দেশে স্যাটেলাইট পাঠাল ভারত

Date:

একাত্তর বাংলা

বিদায়ী ২০২৩ সালের মতো ২০২৪ সালেও সাফল্যের রেশ ধরে রাখতে চায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নতুন বছরের প্রথম দিনেই সাফল্যের নতুন আভাস দিল সংস্থাটি। গুরুত্বপূর্ণ স্যাটেলাইট মহাকাশে পাঠালেন ইসরোর বিজ্ঞানীরা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ ১ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে এক্সপোস্যাট স্যাটেলাইট মহাকাশে পাড়ি দিল। সফলভাবে উৎক্ষেপণ হয়েছে স্যাটেলাইটের। কৃষ্ণগহ্বর সংক্রান্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে এই স্যাটেলাইট।

সি৫৮ রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয় স্যাটেলাইট এক্সপোস্যাট। এটি মাত্র ২১ মিনিটে মহাকাশে ৬৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছাবে। সি৫৮ রকেটের ৬০তম মিশন এটি। এই মিশনে এক্সপোস্যাটের সাথে আরও ১০টি স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে।

এক্সপোস্যাটে রয়েছে দুটি পেলোড— পোলিক্স (পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স-রে) এবং এক্সস্পেক্ট (এক্স-রে স্পেকট্রোস্কোপি অ্যান্ড টাইমিং)। রমন রিসার্চ ইনস্টিটিউট এবং ইউআর রাও স্যাটেলাইট সেন্টার যৌথভাবে এই পেলোড তৈরি করেছে।

স্যাটেলাইট স্থাপনের পর বিজ্ঞানীরা পিএসএলভি– সি৫৮ রকেটকে পৃথিবীর দিকে ৩৫০ কিলোমিটার উচ্চতায় নিয়ে আসবেন। এর জন্য রকেটের ফোর্থ স্টেজটি ব্যবহার করা হবে। এখানে পিএসএলভি অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল- ৩ পরীক্ষা করা হবে। মহাকাশে পাঁচ বছর পরীক্ষা-নিরীক্ষা চালাবে এক্সপোস্যাট। এর আয়ুষ্কাল ২০২৮ সাল পর্যন্ত।

এই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে এক্স-রে উৎসের সন্ধান করা হবে। এই স্যাটেলাইটের মাধ্যমে ইসরো ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সম্পর্কে গবেষণায় নতুন তথ্য পেতে পারে। মহাকাশে কৃষ্ণগহ্বর তথা ব্ল্যাক হোলের উপস্থিতি, সন্ধান ও উৎসের তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে এক্সপোস্যাট স্যাটেলাইটটি। কোথায় কোথায় কৃষ্ণগহ্বর রয়েছে, তার খোঁজও মিলতে পারে। নতুন কৃষ্ণগহ্বরের ঠিকানার সন্ধানও মিলতে পারে।

এই ধরনের স্যাটেলাইট এর আগে একবারই মাত্র মহাকাশে পাড়ি দিয়েছে। নাসা ২০২১ সালে ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করে। আমেরিকার পর এবার ভারতই দ্বিতীয় দেশ যে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান