নির্বাচনের গ্রহণযোগ্যতার ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে : ইসি আনিছুর

Date:

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতার ওপর দেশের ভবিষ্যৎ নিশ্চয়তা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) মো. আনিছুর রহমান।

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান বলেন, ‘কোনো কারণে নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু থমকে যাওয়ার ঝুঁকি রয়েছে। শুধু আমাদের দৃষ্টিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না। আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। এই নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য না করতে না পারলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বিশেষ করে আর্থিক, সামাজিক ও ব্যবসা-বাণিজ্যসহ বাংলাদেশের সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।’

তিনি আরও বলেন, ‘সংসদ নির্বাচনকে অবাধ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে গত ২৮ নভেম্বর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে তারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবারই প্রথম আসনভিত্তিক সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ৩০০টি নির্বাচনি অনুসন্ধান কমিটি করা হয়েছে। তারা মাঠে খুব ভালো কাজ করছেন। আমরাও এক মাসের বেশি সময় পুরো মাঠ চষে বেড়িয়েছি। সিইসিসহ অন্য কমিশনাররাও দেশের বিভিন্ন স্থানে গিয়েছেন।’

ইসি আনিছুর বলেন, ‘আমরা লক্ষ্য করেছি আচরণবিধি প্রতিপালনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। একই সঙ্গে যেই অভিযোগগুলো তাদের কাছে এসেছে, তারা যেটা সমাধান করতে পারেনি রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসার সেগুলো নির্বাচনি অনুসন্ধান কমিটিকে দিয়েছে। তারা কারও কারও হাজিরা চেয়েছে। কাউকে শোকজ করেছে, লিখিত ব্যাখ্যা চেয়েছে। এভাবে তারা নিষ্পত্তি করেছে। কিছু আমাদের কাছেও এসেছে। আমরা সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিয়েছি।’

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান