মোঃ সেলিম হোসেন
ওহে রবি ডাকছে কবি
বসে মলিন বেশে,
শীতের এমন কুয়াশা তে
আস একটু হেসে।
প্রকৃতি যে আছে দেখো
সাদা চাদর গায়ে,
সেই সুযোগে হেসে হেসে
চলছে হিমেল বায়ে।
কবির গায়ে ছেড়া কাপড়
আদুল পায়ে চলে,
থুত্থুড়ি সে কেঁপে কেঁপে
অবশতায় টলে।
প্রার্থনা তার তোমার প্রতাপ
দাও বিলিয়ে ভূমে,
দূর করে দাও হিমেল শিশির
থেকো না আর ঘুমে।
ওহে রবি ডাকছে কবি
দেখতে শীতের ছবি,
দাওগো সাড়া ওহে রবি
ধন্য হবে কবি।

