১৩ জেলায় ব্যালট পেপার যাচ্ছে আজ

Date:

একাত্তর বাংলাঃ-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে আজ ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী সরবরাহ করা হবে।

প্রথম ব্যালট পেপার যাবে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোণায়।

গতকাল রোববার সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মুহাম্মদ এনাম উদ্দীন স্বাক্ষরিত চিঠি থেকে ব্যালট পেপার সরবরাহের বিষয়টি জানা যায়।

নির্বাচন কমিশন (ইসি) নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার কাভার্ড ভ্যানে পরিবহনের জন্য অনুরোধ করেছে।

চিঠি থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ২৫ ডিসেম্বর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ করা হবে। কোনো নির্বাচনি এলাকায় মামলা সংক্রান্ত অন্য জটিলতা থাকলে সংশ্লিষ্ট জেলার ব্যালট পেপার বিতরণের তারিখ পরিবর্তন করা হতে পারে।

ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড গ্রহণ করার জন্য পরিপত্র-১৪ অনুসরণ করে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে (সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার) দুই প্রস্থ লিখিত ক্ষমতাপত্র নিয়ে প্রয়োজনীয়সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রেসে প্রেরণ করার জন্য সব রিটার্নিং অফিসারকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার কাভার্ড ভ্যানে পরিবহন করার জন্যও অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গ্রহণের জন্য রিটার্নিং অফিসার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ শাখা থেকে ২৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে চালান সংগ্রহ করে নির্বাচন ভবনের গোডাউন থেকে স্ট্যাম্প প্যাড সংগ্রহ করবেন। এ কর্মকর্তা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সঙ্গে আনবেন এবং নিজে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীক এবং ভোটার সংখ্যার সঠিকতা যাচাই করে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার বুঝে নিবেন। এ ছাড়া ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করতে আসা সংশ্লিষ্ট কর্মকর্তাকে অফিশিয়াল পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড জেলায় পৌঁছানোর পর সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান