প্রসাদ দাস : –
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ১০ জন আসামীদেরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। কোতোয়ালী মডেল থানা সূত্রে জানাজায় এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর আকুয়া চুকাইতলা এলাকা হইতে হত্যা মামলার আসামী মোঃ ফারুক হোসেন (৪২)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আনিছুর রহমান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর ২৬ নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ আব্দুল কুদ্দুসের চায়ের দোকানের সামনে ঢাকা বাইপাস টু ঢাকাগামী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ সোহানুর রহমান রাফি খান (২৩)কে গ্রেফতার করা করেন।
এসআই (নিঃ) আবুল কাশেম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া নগরীর চর কালিবাড়ী চায়না মোড় সংলগ্ন জনৈক নাজমুল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে বিশেষ ক্ষমতা মামলার আসামী মোঃ তাজবিউল হাসান (২১) ও মোঃ হোসেইন আহমদ (২১)দ্বয়কে গ্রেফতার করা করেন।
এসআই (নিঃ) মনিরুজ্জামান কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে অত্র থানাধীন উজান বাড়েরা এলাকা হইতে হতে চুরি মামলার আসামী মোঃ হাফিজুল (৩৫)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মাসুদ জামালী কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর আকুয়া বাইপাস মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য আসামী মোঃ মশিউর রহমান রানা (৩৩) ও আনারুল ইসলাম (২৮)দ্বয়কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সজীব কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে নগরীর পাটগুদাম মদের ডিপোর সামনে পাঁকা রাস্তার উপর হতে অন্যান্য আসামী আনোয়ার হোসেন (৩২)কে গ্রেফতার করেন।
এছাড়া এসআই(নিঃ) আশরাফুল আলম, সাজ্জাদ হোসেন সজীব প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১টি জিআর ও ১টি সিআর সহ মোট ২টি বডি তামিল করেন।তারা হলেন, তানভীর হোসেন সৌরভ (৩৩) ও মোঃ দেলোয়ার হোসেন।
প্রত্যেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

